প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ১২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
অপরাধ দমনে বিশেষ অবদান: সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিনিধি: অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম।
ওয়ারেন্ট তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেফতার এবং ভিকটিম উদ্ধারে বিশেষ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ আখতারুজ্জামান, সাতক্ষীরা গোয়েন্দা শাখার ওসি মোঃ মাহমুদুর রহমান, সদর থানার ওসি মোঃ শফিকুল ইসলামসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ। এছাড়া ডিআইও-১, টিআই (অ্যাডমিন), কোর্ট ইন্সপেক্টর এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, একজন পুলিশ কর্মকর্তার পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও আন্তরিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ ধরনের সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ওসি শফিকুল ইসলামের এ অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন সচেতন মহল। তাঁদের প্রত্যাশা, তাঁর মতো সৎ, দক্ষ, নীতিবান ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা প্রতিটি থানায় দায়িত্ব পালন করলে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
**অপরাধমুক্ত ও নিরাপদ সাতক্ষীরা গড়তে তাঁর এ সাফল্য আগামী দিনেও অনুপ্রেরণা হয়ে থাকবে।**
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta