আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ব্রীজ সংলগ্ন বেতনা নদী খননের মাটি অবৈধ ভাবে নেওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।
কুল্যা ব্রিজের পাশে বেতনা নদীর খননকৃত স্তুুপ আকারে রাখা মাটি ট্রাকে করে নিয়ে যাচ্ছে। এমন গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যেতেই অপরাধীরা পালিয়ে যায়। তবে স্থানীয়দের কাছে জানতে পারেন রাজু নামের এক ব্যক্তি মাটি নিয়ে যাচ্ছে। রাজুর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন কাগজপত্র আছে।
আগামীকাল সকালে কাগজপত্র নিয়ে উপজেলা (ভূমি) অফিসে আসার জন্য বলা হয়েছে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।
তিনি আরো বলেন, উপজেলার মধ্যে নদী খননকৃত মাটিতে কেউ যদি হাত দেওয়ার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মোবাইল কোর্ট পরিচালনাকালে এএস আই নাজির সহ পুলিশ সদস্য উপস্থিতি ছিলেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta