প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
আশাশুনিতে ইউপি সদস্যের বিরুদ্ধে ফ্যামিলি কার্ডের নামে প্রতারণার সংবাদ প্রকাশ: নিজেকে নির্দোষ সাজাতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য কে এম রকিবুজ্জামান এর বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে শত শত নারী-পুরুষকে হয়রানির অভিযোগে নিউজ প্রকাশের পর তার গাত্রদাহ শুরু হতে থাকে। এক পর্যায়ে নিজেকে নির্দোষ বানাতে জনৈক সাংবাদিককে ভুল তথ্য দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার বৃথা চেষ্টা করে যাচ্ছে।
এদিকে ওই ওয়ার্ডের সাহেব আলী নামে এক নাগরিকের সাথে অভিযুক্ত ইউপি সদস্যের রেকর্ডকৃত অডিও ফোনালাপে দেখা গেছে ইউপি সদস্য নিজ মুখে স্বিকার করেছেন যে তিনি ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছেন। এবং তাকে বলতে শোনা গেছে এটার জন্য তাকে উপর থেকে নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে নিউজ প্রকাশের পর তিনি মুহূর্তেই যেন চোখ উল্টে দেয়ার চেষ্টা করে এটাকে ভিন্ন দিকে প্রবাহের চেষ্টা করেছেন।
ইউপি সদস্য তার বিরুদ্ধে প্রকাশিত নিউজ ভিন্ন খাতে প্রবাহিত করতে জনৈক সাংবাদিককে ভুল তথ্য দিয়ে "ভিজিএফ এর তালিকা প্রস্তুতের উদ্যোগকে ভিন্নখাতে প্রবাহের মাধ্যমে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে"। শিরোনামে কাউন্টার নিউজ প্রকাশ করা হয়েছে। কিন্তু টাকার বিনিময়ে কাউন্টার নিউজ করতে পারলেও জন সম্মুখে চোরের মুখোশ উন্মোচন করা হলে তাকে কি আর নির্দোষ প্রমাণ করা সম্ভব!
একাধিক এলাকাবাসির বক্তব্য, কম বেশি কিছু না ঘটলে কিছু রটে না। সে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণার আশ্রয় নিয়েছিলেন কিন্তু সাংবাদিকদের কারনে তার মুল লক্ষ্য সফল করতে পারেনি। তবে ওয়ার্ডবাসির ধারনা আজ হোক কাল হোক অভিযুক্ত এই মেম্বার ফ্যামিলি কার্ড নিয়ে অর্থ বানিজ্যের এক খেলা খেলবেন। তাই ভবিষ্যতে উল্লেখিত ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের সময় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসি।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta