প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
আশাশুনিতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিধানিক দল বুধবার দুপুর দেড় টায় উপজেলার শ্রীউলা উত্তরপাড়াস্থ মৃত মহররম আলী গাজীর ছেলে রাশেদের বসত ঘরে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ রাশেদকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা এর উপ পরিদর্শক শেখ মোঃ জসিম উদ্দিন আকবর বাদী হয়ে আশাশুনি থানায় এজাহার দায়ের ও আসামীকে থানায় হস্তান্তর করেছেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta