প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ১১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
আশাশুনিতে জোর পূর্বক ধান কেটে লুটের অভিযোগ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের দাদপুর মৌজায় জমির মালিকদের চাষকৃত ধান কাটায় বাধা দিয়ে জোরপূর্বক ধান কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে জমির মালিক থারায় লিখিত অভিযোগ দাখিল করেছে।
আগরদাড়ী গ্রামের মৃত আব্দুল আজিজ মোড়লের ছেলে জায়দুল ইসলাম স্বপন বাদী হয়ে একই গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে আক্তারুল ইসলাম, মৃত এজাহার আলী সরদারের ছেলে আঃ সবুর সরদার, হারান সরদারের ছেলে হাফিজুল ইসলাম, ইমান আলী সরদারের ছেলে আব্দুল খালেক সরদার ও মৃত আব্দুল গফুরের ছেলে অয়েজকুরুনিকে বিবাদী করে দাখিলকৃত অভিযোগে জানা গেছে, দাদপুর মৌজায় জে এল নং-৪১, খতিয়ান নং-১১২, দাগ নং-১১৯৭ এ ৩৩ শতক জমি বাদীর পৈত্রিক সম্পত্তি। প্রতি বছরের ন্যায় বিগত ইরি মৌসুমে ঐ সম্পত্তিতে বাদী চাষাবাদ করে ধান লাগিয়েছিল। ধান পেকে যাওয়ায় গত ২৩ এপ্রিল সকাল ৯ টার সময় বাদী ৪/৫ জন শ্রমিক নিয়ে ধান কাটা শুরু করেন। ধান কাটার শেষ মুর্ছতে বিবাদীরা সম্পত্তিতে অনধিকারে প্রবেশ করে কাজে বাধা সৃষ্টি করে এলোপাতাড়ী মারধর করলে জায়দুল ইসলাম স্বপন আহত হন।
বিবাদীরা খুন জখমের হুমকি ও ভয়ভীতি দেখায়। এবং জোর পূর্বক সম্পত্তির অনু: ২৫,০০০ টাকার ধান ও বিচালি মাথায় বহন করে তাহাদের বাড়ীতে নিয়ে যায়। সাক্ষীরাসহ অনেকে জানে ও শোনে। তাদের হুমকী ধামকী ও খুন জখমের আস্ফালনে বাদী ও বাদীর পরিবারের লোকজন ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছে। আহত জায়দুলকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান হয়েছে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta