প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৯:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
আশাশুনিতে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
শুভেচ্ছা প্রদানকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, এসআই কাছেদ মুন্সি, বড়দল কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, প্রভাষক মুকুন্দ সরদার ও জহুরুল ইসলাম, আশাশুনি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বদিউজ্জামান খান, আবু ছাদেক, ছাফিউল্লাহ, আঃ সবুর, কামরুল ইসলাম, সুপার আঃ হামিদ, কামরুজ্জামান গাজী, শিক্ষক মোস্তাহিদুর রহমান উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে নবাগত ইউএনও শ্যামানন্দ কুন্ডু সকলকে ধন্যবাদ জানিয়ে উপজেলার উন্নয়ন ও সকল অনৈতিক কর্মকান্ড প্রতিরোধে সকলের সহযোগীতা কামনা করেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta