প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৬, ১০:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-১
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে থানা পুলিশের অভিযানে ৮পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০গ্রাম গাঁজা সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৩টায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এএসআই সেলিম, পিএসআই দীপ্তিষ ঢালী সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালীবাড়ি রেডিয়েন্স ক্লাব এর মধ্যে থেকে বকচর গ্রামের আব্দুল কুদ্দুস সরদারের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩৮)কে ৮পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করেন।
এ সংক্রান্তে থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে থানা সূত্রে জানা গেছে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta