প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৫:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৯, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
আশাশুনিতে পেট্রোল ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে পেট্রোল ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারী) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বুধহাটা বাজারের রহমান ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৩২(৩) ধারায় পাম্পের মালিক একেএম এহসানুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মহেশ্বরকাটি আন্না ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ ধারায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বিএসটিআই খুলনার পরীক্ষক (মেস্ট্রোলজি, ভৌত) মোঃ রহিজ আহম্মেদ ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এছাড়া ১৮ জানুয়ারী সন্ধ্যায় শ্রীউলা ইউনিয়নের মহিষকুড়ে পেট্রোল বিক্রেতা ইসমাইল সানাকে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারায় ৫০০০ টাকা জরিমানা করেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta