প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৯:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
আশাশুনিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা: পরে আটক
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অগমনের খবর পেয়ে পুলিশ আটক করেছে। পরে বয়স কম থাকায় অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে।
শনিবার (১২ জুলাই) থানা থেকে তাদেরকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।
প্রেমিক নওয়াপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মুন্নার খালা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বড়দল ইউনিয়নের কেয়ারগাতি গ্রামের রহিম গাজীর কন্যা এসএসসি ফল প্রার্থী রোকেয়া খাতুনের সাথে দ্বাদশ শ্রেণির ছাত্র মুন্নার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এরই সুবাদে রোকেয়া শুক্রবার সন্ধ্যায় প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠে। এঘটনাটি পুলিশে খবর দিলে পুলিশ প্রেমিক-প্রেমিকা আটক করে থানা হেফাজতে রাখেন।
শনিবার উভয় পক্ষের উপস্থিতিতে বিবাহযোগ্য না হওয়ায় স্ব স্ব অভিভাবকদের জিম্মায় তাদেরকে হস্তান্তর করা হয়।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta