নিজস্ব প্রতিনিধি, (সাতক্ষীরা) আশাশুনি: ভাষা শহীদ আনোয়ার হোসেনকে প্রথম ভাষা শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরার আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
ভাষা শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটি, সাতক্ষীরার পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিটি ইউএনও এর মাধ্যমে প্রেরন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু স্মারকলিপি গ্রহন করে বলেন, প্রয়োজনীয় কাগজপত্রসহ স্মারকলিপিটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। তিনি যথা সময়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর ব্যবস্থা নিবেন।
স্মারকলিপি প্রদান করেন, ভাষা শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষণ কমিটির সদস্য সচিব আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, জি এম মুজিবুর রহমান, আসলাম লিংকন, মোস্তাফিজুর রহমান, আলাউদ্দীন ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী ।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta