প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৬, ৪:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে মাদক সেবী, মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টায় কুল্যার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুল্যা ও বুধহাটা সচেতন গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রশাসনকে মাদক সেবী, ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়ীদের দ্রুত গ্রেপ্তারের অনুরোধ জানানো হয়।
হাফেজ আছাফুর রহমানের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কুল্যা ইউনিয়ন জামায়াতের আমীর ও কুল্যা ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ ইউসুফ আলী, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস কে হাসান, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মেহেদী হাসান, ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, ডাঃ এস কে রাজা, ডাঃ তাজ, যুব বিভাগ সাধারণ সম্পাদক রুবেল হোসেন, ইসলামী বক্তা হাবিবুল্লাহ বাহার হাবিবী, বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি বেলাল হোসেন, বুধহাটা ইউনিয়ন যুবদল নেতা সিরাজুল ইসলাম, মনজুরুল আলম, ব্যবসায়ী শেখ ফেরদৌস রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
কুল্যা ও বুধহাটা গ্রামের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের অংশ গ্রহনে মানববন্ধনে বক্তাগণ বলেন, এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক। সমাজকে এই ভয়াবহ ব্যাধি থেকে রক্ষা করতে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার জন্য বক্তাগণ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta