প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ১২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
আশাশুনিতে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের গণসংযোগ ও পথসভা
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী ডাঃ শহিদুল আলমের পক্ষে আগত রোগিদের ফ্রি চিকিৎসা, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারী) দুপুর ১২ টায় দরগাহপুর ইউনিয়ন পরিষদের সামনে স্বতন্ত্র প্রার্থীর 'বল' প্রতীকে ভোট প্রার্থনা করে এ নির্বাচনী গণসংযোগ ও পথসভার আয়োজন করা হয়।
এমপি প্রার্থী ডাঃ শহিদুল আলম তার বক্তব্যে বলেন, দেশের পরিবর্তন আনতে হলে সৎ প্রার্থীকে ভোট দেওয়া দরকার। সেবক হিসাবে যিনি কাজ করে এসেছেন, জনগনের সেবক হিসাবে যিনি কাজ করতে পারবেন তাকে ভোট দিয়ে দেশের উন্নয়নে সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, দেশ পরিচালনার স্বার্থে সৎ ব্যক্তিকে ভোট দিতে হবে। আমি এলাকার স্থায়ী বেড়ী বাঁধ নির্মান, সুপেয় পানির নিশ্চয়তা, স্বাস্থ্য সেবা, সড়ক উন্নয়নসহ সকল উন্নয়নমূলক কাজে যথা সাধ্য চেষ্টা করে যাব বলে তিনি ওয়াদা প্রকাশ করেন।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জুলফিকর হায়দারের সভাপতিত্বে ও শেখ ইয়াদ আলীর সঞ্চালনায় পথসভায় অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক নেতা নূরুল হক খোকন, খাইরুল আহসান, জুলফিকার আলী জুলি, সাবেক ছাত্রদল সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক সবুজ, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, সাবেক মেম্বর আঃ করিম ঢালী, সাবেক মেম্বর নজরুল ইসলাম,দরগাহপুর ইউ ইউপি মেম্বর আব্দুল কাদের, সাবেক মেম্বর শাহ আলম বাচ্চু, সাবেক মেম্বর মুজিবুর রহমান, মেম্বর আব্দুল বারী, বিএনপি সদস্য আব্দুল মাজেদ, ইউপি সদস্য আব্দুল লতিফ মোড়ল, যুবদলের সাবেক সহ-সভাপতি আবদার হোসেন, ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ওয়ার্ড সাধারণ সম্পাদক আল আমিন, সভাপতি জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক শেখ দিদারুল হক, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা রাজমিনুর রাজু, দরগাহপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি তামিম শাহরিয়ার, সাধারণ সম্পাদক জামাল হোসেন প্রমুখ।
গরীবের ডাক্তার খ্যাত ডাঃ শহিদুল আলম দরগাহপুরে পথসভা শেষে নির্বাচনী অফিসে প্রায় দু'ঘন্টা আগত রোগিদের চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি শতাধিক রোগির সাথে কথা বলেন এবং চিকিৎসা সেবা প্রদান করেন। বিকালে খরিয়াটি বাজারে পথসভায় আলোচনা রাখেন এবং হোসেনপুর বাজার ও শ্রীধরপুর বাজারে গনসংযোগ করেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta