আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদে সাতক্ষীরা জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু অভিযান পরিচালনা করেছেন। বুধবার (১ এপ্রিল) দুপুরে তিনি এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ঈদের পূর্বে এলাকার অসহায় পরিবারের মাঝে বিতরণের উদ্দেশ্য বরাদ্দকৃত ৩ বস্তা ভিজিএফ এর চাউল এবং শীতের সময় গরীব শীতার্তদের মাঝে বিতরণের উদ্দেশ্যে বরাদ্দ ১ বস্তা কম্বল জব্দ করে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মনজুরুল ইসলামের জিম্মায় রেখে যান।
এসময় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, চাউল এবং কম্বল উদ্ধার করে পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কাছে রাখা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করলে পরবর্তী পদক্ষেপ গ্ৰহন করা হবে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta