প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৬, ১২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
আশাশুনির শ্রীউলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত কাজের উদ্বোধন
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বিল থানাঘাটা গ্রামে “কাজের বিনিময়ে অর্থ” কর্মসূচীর মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তা ও বাঁধ মেরামত এবং বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছার দীপু।
মুসলিম এইড বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীউলা ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য আবু হাসান, সংরক্ষিত মহিলা সদস্য শাহনাজ পারভিন, মুসলিম এইড এর এসএম মনোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াস ইঞ্জিনিয়ার মোঃ শামিম হোসেন, মোঃ মুজাহিদুল ইসলাম ও কমিউনিটি ফ্যাসিলিটেটর প্রদীপ মহন্ত প্রমুখ।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta