প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ১২:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
আশাশুনি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া সম্পন্ন: পুরস্কার বিতরন
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি সরকারি কলেজে ৩ দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকালে পুরস্কার বিতরনের মধ্যদিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।
গত ৪জানুয়ারী সকাল সাড়ে ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। এদিন কলেজের ছাত্রছাত্রীরা দৌড়, লাফ, চাকতী ও গ্লোব নিক্ষেপ, স্লো সাইকেল রেস, চেয়ার সিটিং প্রতিযোগিতায় অংশ নেয়।
গত ৫ জানুয়ারী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের সমন্বয়ে গঠিত দল ১৫৩ রান করে। জবাবে অনার্স ও ডিগ্রী ছাত্রদের সমন্বয় গঠিত দল ১৫৬ রান করে বিজয় লাভ করে।
মঙ্গলবার (৬জানুয়ারী) সমাপনী দিনে ফুটবল খেলা অনু্ষ্ঠিত হয়। খেলায় অনার্স ও ডিগ্রী একাদশ ১-০ গোলের ব্যবধানে একাদশ ও দ্বাদশ শ্রেণি একাদশকে পরাজিত করে। খেলা উদ্বোধন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে ৩ দিনের বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সবুর, প্রতিযোগিতা আয়োজক কমাটির আহবায়ক প্রভাষক রবিউল ইসলাম ও স্টাফ কাউন্সিল সেক্রেটারী প্রভাষক আলহাজ্ব ছহিল উদ্দীন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
কলেজের সকল শিক্ষকমন্ডলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন, প্রভাষক জি এম আক্তারুজ্জামান প্রিন্স, প্রভাষক মাসুদুর রহমান, ইমরান হোসেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta