• আজ- শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলি কলারোয়ায় ট্রলি চাপায় পিষ্ট হয়ে ৮ম শ্রেণির স্কুলছাত্র নিহত সাতক্ষীরার ঝাউডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকিতে অভিযান ‘মব ভায়োলেন্স’ বন্ধ করতে পারবে নতুন সরকার? ‘আমি কারও হাতের পুতুল নই’— এশিয়া কাপে যাওয়ার আগে বললেন বাটলার ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলের তারকা ফুটবলার জুলাই সনদ ও গণভোট: নির্বাচনের পর নতুন রাজনৈতিক মেরুকরণের মুখে বাংলাদেশ ট্রাম্পের আলটিমেটামের কড়া জবাব দিল ইরান ইরানে হামলা মানেই ‘আগুন নিয়ে খেলা’, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার নিত্যপণ্যের মুল্য তদারকিতে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান

ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলের তারকা ফুটবলার

রিপোর্টার: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের নারী ফুটবলার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণ করেছেন। বর্তমানে তিনি সৌদি আরবে আছেন। সেখানে ওমরাহ পালন করেছেন।

মঙ্গলবার সৌদি ক্লাব আল নাসর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। ক্লাব জানায়, তাদের ব্রাজিলিয়ান তারকা ইসলাম গ্রহণ করেছেন। ক্লাব তার এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। সতীর্থরাও তাকে শুভেচ্ছা জানান।

ইসলাম গ্রহণের পর ক্যাথলিন মক্কার মসজিদুল হারামে যান। সেখানে তিনি ওমরাহ পালন করেন। নতুন ধর্মের আধ্যাত্মিক অনুভূতি তিনি গ্রহণ করেন।

ক্লাব তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে। সেখানে বলা হয়, ‘আমাদের খেলোয়াড় ক্যাথলিন সুজার জীবনের একটি বিশেষ মুহূর্ত আমরা সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আল্লাহ তার জন্য দৃঢ়তা দান করুন এবং তার হৃদয় শান্তি ও প্রশান্তিতে ভরে দিন।’

ভিডিওতে আবেগাপ্লুত দেখা যায় ক্যাথলিনকে। চোখের পানি সামলে তিনি বলেন, ‘আমি শুধু সঠিক পথ খুঁজছিলাম এবং নিজের একটি ভালো রূপ দেখতে চেয়েছিলাম।’

ক্যাথলিন সুজা একজন সেন্টার ব্যাক। তিনি সৌদি উইমেন্স প্রিমিয়ার লিগে আল-নাসরের অধিনায়ক। তিনি ব্রাজিল জাতীয় দলেও খেলেন। ব্রাজিলের বাইশাদা সান্তিস্তা এলাকায় তার বেড়ে ওঠা। শুরুতে তিনি ফুটসাল খেলতেন।

পরে তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন, পাশাপাশি ফুটবলও খেলেন। মনরো কলেজ মাসটাংস, লুইসভিল কার্ডিনালস, ইউএফসি নাইটসে খেলেছেন।

পেশাদার ক্যারিয়ার শুরু করেন এফসি জিরনদিনস দে বোর্দোতে। পরে খেলেছেন ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের মতো দলেও। ২০২৪ সালে যোগ দেন আল-নাসরে।

২০১৮ সালে ব্রাজিলের হয়ে অভিষেক হয় তার। পরের বছর বিশ্বকাপেও খেলেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ