কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা অধিদপ্তর এবং সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে বুধবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ এবং সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ রেজা যৌথভাবে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. আকরাম হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাইনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণ চক্রবর্তী, সুশীলদের পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু, প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সেবার সুযোগ এবং তাদের সমাজে অন্তর্ভুক্তি নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta