কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে সনাতনী ধর্মবলম্বীদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার বাঁশদহ মাঠে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠানে প্রাক্তন প্রধান শিক্ষক বাবু অজয় সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, আশাশুনী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী এসএম রেদাওয়ান ফেরদাউস রনি, আশাশুনী উপজেলা মহিলাদলের নেত্রী ডাঃ মর্জিনা ইসলাম বেবি, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ সভাপতি শেখ হাবিবুল্লাহ, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী ইমামউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, সাবেক সদস্য সচিব মোফাজ্জেল কবীর পলাশ, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল- মাহমুদ ছট্টু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি সাপুঁই প্রমুখসহ কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবেক সাংসদ কাজী আলাউদ্দিন বলেন, আমি নির্বাচিত হতে পারলে গোবিন্দকাটি, বাঁশদহ, বেঁড়াখালী ও টোনাসহ জনপদে থাকবেনা কাঁচা রাস্তা, স্বাস্থ্যসেবা, কুলতলী ব্রীজ নির্মানসহ নাগরিক সেবা যথাযথ ঘরে ঘরে পৌছে দেওয়া হবে। কালিগঞ্জ ও আশাশুনী উপজেলার মানুষের কল্যাণে আমি নিজেকে বিলিয়ে দিবো ইনশাআল্লাহ।
সভায় অন্যান্য বক্তারা বলেন, "গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই।
কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী শতশত নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta