কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য সাইফুল ইসলাম এবং ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (৭ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
অন্যদিকে, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি। মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta