কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জে প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন (৪৭তম) বিজ্ঞান মেলায় (১০তম) বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা ভারপ্রাপ্ত মিলন সাহার সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, থানা অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন, উপজেলা উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি আব্দুর রউফ,কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন,উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান, বিএনপি নেতা সাইফুল ইসলাম প্রমূখ।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta