কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হাসান খান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথীর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কালিগঞ্জ সার্জিক্যাল ক্লিনিককে ১৫ হাজার টাকা এবং ঝর্ণা ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠান দুটির লাইসেন্সের মেয়াদ ২০১৯ সালে শেষ হয়ে গেলেও তা নবায়ন করা হয়নি। এছাড়া অভিযানের সময় ডিউটিতে কোনো চিকিৎসক উপস্থিত পাওয়া যায়নি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১০ বেডের একটি ক্লিনিকে কমপক্ষে ৩ জন চিকিৎসক ও ৬ জন প্রশিক্ষিত নার্স থাকার কথা থাকলেও অভিযানের সময় কাউকেই পাওয়া যায়নি। এছাড়া সি-ক্যাটাগরির ল্যাব থাকার কথা থাকলেও সেখানে বি-ক্যাটাগরির যন্ত্রপাতি পাওয়া যায়। অপারেশন থিয়েটারের (ওটি) পরিবেশও
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta