কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ ক্রিকেট একাডেমি ও খুলনা পাইকগাছা ক্রিকেট একাডেমি-এর মধ্যে তিনদিনের সিরিজ ক্রিকেট খেলা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। বক্তব্য রাখেন কালিগঞ্জ ক্রিকেট একাডেমির কোচ সাইফুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, সাংবাদিক ফজলুল হক আব্দুল কালাম বিন আকবর, আব্দুল করিম মামুন হাসান।
খেলায় টস জিতে কালিগঞ্জ ক্রিকেট একাডেমি ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুলতান সর্বোচ্চ ৪৫ রান করেন। জবাবে পাইকগাছা ক্রিকেট একাডেমি ২৩ ওভারে ১৩০ রানে অলআউট হয়। ফলে কালিগঞ্জ ক্রিকেট একাডেমি ৪০ রানে জয়লাভ করে।
খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম ও রুবায়েত। সিরিজটি আগামী শনিবার পর্যন্ত চলবে।
পাইকগাছা একাডেমির খেলোয়াড়রা স্থানীয় হোটেলে অবস্থান করছেন। আগামী শুক্রবার দ্বিতীয় দিনের খেলা একই মাঠে অনুষ্ঠিত হবে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta