কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় খোলা বাজারে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে ভ্রমণ আদালতে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) সরকারি নির্দেশনা অনুযায়ী কালিগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনে ও খোলা বাজারে তেল সরবরাহের ব্যাপারে মালিক পক্ষ ও সাধারণ মানুষদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতন করা হয়।
এসময় খোলা বাজারে বেশি টাকায় পেট্রোল বিক্রিয় করায় ভ্রাম্যমান আদালতে ১ জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম খান। এ সময় কালিগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta