অপরাধ বার্তা ডেস্ক: গোপালগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এক কৃষক। নিহত কৃষকের নাম শহিদুল ঢালী (৩০)। সে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর এলাকার বাসিন্দা।
জানা গেছে, জীবিকার তাগিদে গোপালগঞ্জে ধান কাটার কাজে গিয়েছিলেন শহিদুল ঢালী। সোমবার (৪ মে) বিকাল ৩টার দিকে মাঠে ধান কাটার সময় বৃষ্টিপাত শুরু হয়। হঠাৎ বজ্রপাত পড়লে ঘটনাস্থলেই শহিদুল ঢালীর মৃত্যু হয়।
তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta