নিজস্ব প্রতিনিধি: প্রখ্যাত সাংবাদিক প্রয়াত সুনীল ব্যানার্জীর স্ত্রী কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা শিখা ব্যানার্জী পরোলেক গমন করেছেন।
সোমবার (২৬জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত জটিল রোগে ভুগছিলেন। তার একমাত্র সন্তান সাংবাদিক শুভাশিস রাজধানীতে সাংবাদিকতার সাথে জড়িত।
তিনি প্রথম আলোর সাংবাদিক কল্যান ব্যানার্জী ও ৭১টিভির সাংবাদিক বরুণ ব্যানার্জীর বড় বউদি। তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতালে) দান করা হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta