চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা স্কুল পাড়া মাঠে মিলেছে ল্যান্ড মাইন সাদৃশ্য বস্তু। খবর পেয়ে স্পটে পৌছেছে যৌথ বাহিনীর সদস্যরা।
জানা গেছে, আজ শনিবার (২৮ ফেব্রুয়ারী) বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা স্কুল পাড়া মাঠে জমিতে সেচ দিতে যাচ্ছিলেন এক কৃষক। মাটি খুঁড়তেই বের হয়ে এসেছে ল্যান্ড মাইন সাদৃশ্য কিছু বস্তু। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংবাদ দিলে ঘটনাস্থলে পৌঁছেছে যৌথ বাহিনী।
এসময় এলাকাবাসীকে সরিয়ে দেওয়া হয়েছে।
ওই ল্যান্ড মাইন সাদৃশ্য বস্তুটি আসলে কি? তা পরীক্ষা নিরীক্ষার পর বোমা ধ্বংসকারী টিম পরবর্তী ব্যবস্থা নেবে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta