চুয়াডাঙ্গা প্রতিনিধি: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক আলমডাঙ্গা উপজেলার হাই রোড ও আনন্দধাম রোড এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে তেল উৎপাদনের মিল, বেকারী, হোটেল, ফলের দোকান, ডায়াগনস্টিক সেন্টার, মুদি দোকান তদারকি করা হয়।
এ তদারকির সময় অপরিচ্ছন্ন সরিষা ব্যবহার ও সংশ্লিষ্ট লাইসেন্স নবায়ন না থাকার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় মেসার্স আলিফ ওয়েল মিলসকে ২০ হাজার টাকা, নোংরা পরিবেশে বেকারী পণ্য তৈরি ও সংরক্ষণ করায় মেসার্স মর্ডান বেকারীকে ৪০ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করায় মেসার্স মজিদ হোটেলকে ৪৩ ধারায় ১০ হাজার টাকা এবং দীর্ঘদিন ট্রেড লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনার জন্য ৪৩ ধারায় মেসার্স অভি ট্রডার্সকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয় ।
এসময় প্রতিষ্ঠানসমূহকে দ্রুত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা এবং মেয়াদ উত্তীর্ণ ও নিন্মমানের কোন সামগ্রী না ব্যবহার করার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়ার কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, আলমডাঙ্গা পৌর স্যানিটারী ইন্সপেক্টর মাহফুজ রহমান, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও জেলা পুলিশেরর টীম।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta