চুয়াডাঙ্গা প্রতিনিধি: জেলা সদরের নেহালপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ হিজলগাড়ি বাজারে সাপ্তাহিক হাট বসার জায়গা ও খেলার মাঠ দখল করে প্রাচীর নির্মান বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, ওই স্কুল মাঠে সপ্তাহের দুই দিন বিশাল বড় কাঁচামালের হাট বসে।। হিজলগাড়ী বাজারের সেই কাঁচামালের হাট নষ্ট করেছিলো পাশ্ববর্তী দুই গ্রামের কয়েকজন দালাল।
অত্র এলাকার মধ্যে অন্যতম বড় খেলার মাঠ ছিলো এই স্কুল মাঠ। সেটার মাঝখানে নতুন বিল্ডিং করে মাঠটা নষ্ট করে দেওয়া হচ্ছে।এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসী আরো জানায়,মাঠের অবশিষ্ট যে জায়গা আছে, সেখানে সাপ্তাহিক হাট বসে,, মানুষ জন বিকাল বেলা একটু বসে অবসর সময় কাটায়, সেখানে হঠাৎ করেই প্রাচীর নির্মান কাজ শুরু করেছে স্কুল কতৃপক্ষ।
এগুলো আসলে কার স্বার্থে করা হচ্ছে? মেইন রাস্তা থেকে প্রাইমারী স্কুল বেশ দুরে, এখানে তো দূর্ঘটনা, বা অন্য কোন কিছু হয়নি এ যাবত। তাহলে প্রাচীর নির্মান করে মাঠ নষ্ট করতে হবে কেনো? এমন প্রশ্ন থেকেই যায়।
খেলার মাঠ নষ্ট করে স্কুল ভবন নির্মান করে লাভ কি হয়েছে? বিকালে গ্রামের ছেলেরা যে মাঠে খেলতো আজ সেখানে রাতে স্কুলের ছাদে মদ গাঁজার আড্ডা হয়।
গ্রামের ছেলেরা আগে সকাল বিকাল স্কুল মাঠে খেলতো এখন জুয়া খেলে মোবাইলে। এতে এলাকার উঠতি বয়সের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে।
শতবর্ষের সাপ্তাহিক হাট ও হিজলগাড়ী গ্রামের অবশিষ্ট খেলার মাঠ দখল করে স্কুল প্রাচীর নির্মান বন্ধে চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছে এলাকার সচেতন মহল।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta