নিজস্ব প্রতিনিধি: জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল। প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল।
শুক্রবার লেকভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ অন্যরা।
ইফতার পূর্ব আলোচনাসভায় প্রধান অতিথি বলেন, হককে গ্রহণ করতে হবে। বাতিল কে পরিহার করতে হবে। পবিত্র রমজান মাসে যিনি বাতিলকে পরিহার করতে পারলো না তার রোজা থাকা আর না থাকার মধ্যে কোন পার্থক্য নেই। সত্যের পক্ষে থাকার আহবান জানান তিনি।
ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta