• আজ- শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলি কলারোয়ায় ট্রলি চাপায় পিষ্ট হয়ে ৮ম শ্রেণির স্কুলছাত্র নিহত সাতক্ষীরার ঝাউডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকিতে অভিযান ‘মব ভায়োলেন্স’ বন্ধ করতে পারবে নতুন সরকার? ‘আমি কারও হাতের পুতুল নই’— এশিয়া কাপে যাওয়ার আগে বললেন বাটলার ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলের তারকা ফুটবলার জুলাই সনদ ও গণভোট: নির্বাচনের পর নতুন রাজনৈতিক মেরুকরণের মুখে বাংলাদেশ ট্রাম্পের আলটিমেটামের কড়া জবাব দিল ইরান ইরানে হামলা মানেই ‘আগুন নিয়ে খেলা’, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার নিত্যপণ্যের মুল্য তদারকিতে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান

ট্রাম্পের আলটিমেটামের কড়া জবাব দিল ইরান

রিপোর্টার: / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: সামরিক আগ্রাসনের শিকার হলে মধ্যপ্রাচ্যে থাকা শত্রুদের ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। পরমাণু চুক্তি করতে ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময় বেঁধে দেওয়ার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরসকে লেখা চিঠিতে এ পাল্টা হুমকি দেয় তেহরান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থাটির মহাসচিবকে লেখা চিঠিতে জানায়, ইরান যুদ্ধ চায় না, কিন্তু তেহরানের  বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ‘সামরিক আগ্রাসনের প্রকৃত ঝুঁকির ইঙ্গিত দেয়’।

চিঠিতে বলা হয়, সামরিক আগ্রাসনের শিকার হলে ইরান ‘সিদ্ধান্তমূলক’ জবাব দেবে। চিঠিতে যুক্তরাষ্ট্রকে অবৈধ শক্তি প্রয়োগের হুমকি থেকে বিরত রাখার আহ্বান জানানো হয়েছে।

ইরান জানিয়েছে, তারা এখনও কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে যেকোনো অস্পষ্টতা দূর করতে প্রস্তুত। তবে সামরিক হামলা হলে আত্মরক্ষার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি, স্থাপনা ও সম্পদকে লক্ষ্যবস্তু করা হবে।

একইদিন ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় ইরানকে সতর্ক করে পরমাণু চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, গত বছর ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা না চালালে, তেহরানের হুমকি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করত। যুক্তরাষ্ট্রকে হয়তো এখন আরও এক ধাপ এগোতে হবে। না–ও হতে পারে। হয়তো একটি চুক্তি হবে। আগামী ১০ দিনের মধ্যেই সম্ভবত তা জানা যাবে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে সতর্কবার্তা দেয়ার পরপরই ট্রাম্পের এই মন্তব্য এল। নেতানিয়াহু ইরানকে সতর্ক করে বলেছেন, ‘যদি আয়াতুল্লাহরা ভুল করে আমাদের ওপর আক্রমণ করে, তাহলে এমন জবাব দেওয়া যা তারা কল্পনাও করতে পারবে না।’

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ