নিজস্ব প্রতিনিধি: নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে সদ্য বিএনপিতে যোগদানকারী সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শহরের পলাশপোলস্থ খান বাড়িতে ডক্টর রবিউল ইসলাম খানের কার্যালয়ে ছাত্রদল পরিবারের পক্ষ থেকে বিএনপিতে যোগদানকারীদের এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রদল এর সদস্য সচিব মো. শাহিন ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, শহর কৃষক দলের সাবেক সহ-সভাপতি সাব্বির হোসেন, কুশখালি ইউনিয়ন ছাত্রদল এর সহ সভাপতি ফারুক হোসেন সোহাগ, শহর ছাত্রদল এর সদস্য শরিফুল ইসলাম, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সরকারি কলেজ ছাত্রদল নেতা সামিউল ইসলাম স্বাধীন, সিটি কলেজ ছাত্রনেতা নাফিস রেজা, শাহরিয়াজ কামাল প্রমুখ।
এসময় শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল নেতারা বলেন, জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে বিএনপির আদর্শ্যে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে সদ্য যোগদানকারীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতির জন্য নতুন প্রত্যাশার প্রতীক। তার সুদৃঢ় দিকনির্দেশনায় দেশ সমৃদ্ধি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও এগিয়ে যাবে বলেও তারা আশা প্রকাশ করেন।
সাতক্ষীরা জেলা নাগরিক ঐকের সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে ২১৭ জন সদস্য গত ১ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলা বিএনপি'র নেতৃবৃন্দের হাতে ফুলের শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে যোগদান করেন।
এসময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিএনপিতে যোগদানকারী সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta