তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও ক্ষয়ক্ষতি হ্রাসে করণীয় শীর্ষক অ্যাডভোকেসি মিটিং ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে সমতা ফোরাম ও সিএসও হাব সাতক্ষীরার আয়োজনে তালা উপজেলার ভূমিজ ফাউন্ডেশন কার্যালয়ে এ মিটিং অনুষ্ঠিত হয়।
পরে প্রধান অতিথি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সমতা ফোরামের সভাপতি মো. আনিচুর রহমান। প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার। বিশেষ অতিথি ছিলেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন।
ভূমিজ ফাউন্ডেশন ও অ্যাকশনএইডের সহযোগিতায় বাস্তবায়িত সুশীল প্রকল্প বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সমতা ফোরামের সেক্রেটারি শফিকুল ইসলাম এবং সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার।
এসময় সাংবাদিক, ১৩ টি সিএসও এনজিও প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে মানুষের জীবনযাত্রা ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম আরও বড় ঝুঁকিতে পড়বে। তাই সবাইকে সচেতন হয়ে গাছ লাগিয়ে সবুজ বেষ্টনী তৈরি করতে হবে, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পরিবেশবান্ধব জীবনযাপনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta