নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুর রহমানের একটি অশ্লীল ছবি ভাইরালের অভিযোগ উঠেছে। ভারপ্রাপ্ত শিক্ষক মফিজুরের এমন ভিডিও ভাইরাল হওয়ার পরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে।
তার শাস্তির দাবিতে এলাকাবাসী তুজলপুর সিসি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেছেন।অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি জানিয়েছেন সদর ভূমি কর্মকর্তা কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট আসার পরে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরা সদর উপজেলার তুপলরপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মোল্লার নেতৃত্বে একটি টিম স্কুল পরিদর্শন করেছেন। বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলে প্রধান শিক্ষকের ঘটনাটি সত্যতা পেয়েছেন। টীমের সদস্যরা জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে নির্দোষ প্রমাণ করতে হবে। নির্দোষ প্রমাণ হলে তিনি বিদ্যালয়ে আসতে পারবেন। এর আগে বিদ্যালয়ে তিনি আসতে পারবেন না। টিমের সদস্যরা এ ধরনের যৌন কেলেঙ্কারির ঘটনারলয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।
গত ৩০ মার্চ সোমবার বিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন ছাত্র এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ে যান। ছাত্ররা সিনিয়র শিক্ষক মহিতোষ ঘোষের সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ করেন।
ছাত্ররা জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুর রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি নৈতিকভাবে চাকরির অযোগ্য হয়ে পড়েছেন। একজন শিক্ষক জাতি গড়ার কারিগর। একজন শিক্ষক এ ধরনের জঘন্য কাজ করতে পারে না।
অভিযোগ রয়েছে মফিজুল ইসলাম এর আগে বিদ্যালয়ে একটি নারী ঘটিত কেলেঙ্কারির সঙ্গে জড়িত রয়েছেন। তিনি একজন পেশাদার আ দম বেপারী। তার বিরুদ্ধে রয়েছেন নানা অভিযোগ। বিদ্যালয়টি নিজের সম্পদ মনে করেন। শিক্ষকদের মধ্যে দলাদলি সৃষ্টির অন্যতম কারিগর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাতক্ষীরা সদর ও বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ইতোমধ্য প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ঘটনাটি সাতক্ষীরা সদর ভূমি কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে গ্রামবাসীরা এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে। তার শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে ওরা।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta