বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় র্যাবের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাকিব হাসান (২৮) নামে এক যুবককে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, রোববার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে র্যাব হেডকোয়ার্টার ঢাকার একটি বিশেষ টহল দল মেজর নাজমুল হোসেনের নেতৃত্বে রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. আসলাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আটক সাকিব হাসান ওই বাড়ির বাসিন্দা এবং মো. আসলাম হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সঙ্গে অস্ত্র ব্যবসার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, র্যাব আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র থানায় হস্তান্তর করছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
র্যাব আরও জানায়, হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হলে আসামিকে থানা হেফাজতে রেখে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta