নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটিতে সোহাগ (২৫) নামের এক যুবক পবিত্র কুরআন অবমাননা করে ফেইসবুকে স্ট্যাটার্স দেওয়ায় গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সোহাগ ওই উপজেলার পুষ্পকাটি গ্রামের মঞ্জুরুলের মেজ ছেলে।
ঘটনাটি ঘটেছে, সোমবার (৬ অক্টোবর) জোহরের নামাজের পরে পুষ্পকাটি পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে। সোহাগ তার ফেইসবুকে লিখেছেন, আল্লাহ বলে কিছু আছে আমি মনে করি না, আমি ইসলাম ধর্মের এক ছেলে এবং বিভিন্ন ভাবে কুরআন অবমাননামূলক লেখা পোষ্ট করে। স্ট্যাটার্স ফেইসবুকে দেখে এলাকার আলেম ওলামাসহ এলাকাবাসীরা সোহাগের বাড়িতে গিয়ে তাকে এলাকার ছেলে হিসাবে অনুরোধ করে কোরআনকে অবমাননা করার কারণে ক্ষমা চাইতে অনুরােধ করে। এই কথা বলার পর সোহাগ আলেম ওলামাদের গালিগালাজ করতে থাকে এবং তাদেরকে মারধর করতে উদ্ধত হয়। এই ঘটনার পর আলেমদের মধ্যে একজন সোহাগের উচ্ছৃঙ্খল আচরণ ফেইসবুকে দেওয়ার পর মুহূর্তের মধ্যে ঘটনাটি ভাইরাল হয়ে পড়ে।
পরে দুপুর ২ টা থেকে বিভিন্ন এলাকা থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ সোহাগের বাড়িতে এসে ভীড় জমাতে থাকে এবং তাকে গণপিটুনি দিয়ে দেবহাটা থানার পুলিশের কাছে সোপর্দ করে।
এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযুক্ত সোহাগের নামে ধর্ম অবমাননা মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta