নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটার সখিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৯ আগষ্ট) বিকাল ৫ টার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা।
জানা যায়, জনস্বার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার সখিপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঔষধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০ ধারা লঙ্ঘনের দায়ে চাষী ঘর প্রো: আজাহারুল ইসলাম কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান।
নির্বাহী কর্মকর্তা বলেন, স্টকখাতা, রেজিস্টার খাতা ক্যাশমেমো সঠিক না থাকায় জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে এ ধরনের অপরাধের প্রমাণ পাওয়া গেলে আরও কঠোর শাস্তির আওতায় আনা হবে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta