নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটার পারুলিয়া ইউনিয়নের ঘুরনচন্ডি এলাকার মৎস্যঘেরে ডাকাতিকালে চাষিকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
রবিবার দিবাগত ভোর রাতে এ ঘটনা ঘটে বলে প্রতক্ষদর্শী আহত ইয়াদিন আলী মোল্যা নিশ্চিত করেন। তিনি দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত সামসুদ্দিন মোল্যার ছেলে। এঘটনায় আহতর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হামলার শিকার ইয়াদিন মোল্যা জানান, প্রতিদিনের ন্যায় তিনি নিজের মৎস্যঘেরে পাহারায় ছিলেন। ভোর রাত ৪টার দিকে সংঘবদ্ধ ডাকাতরা মাছের ঘেরে নেমে আটল থেকে মাছ ঝেড়ে নিতে থাকে। তিনি এগিয়ে আসলে তার উপর হামলা করে| ডাকাতদের মধ্যে পারুলিয়া পলগাদা এলাকার শফিকুল ইসলামের ছেলে মোহাম্মাদকে চিনে ফেললে ইয়াদিন আলী মোল্যাকে ধারালো দা এর কোপ মারে। এতে তিনি গুরুত্বও আহত হয়ে পড়েন। পরে তার চিৎকারে পাশের ঘেরের লোকজন ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় মৎস্য চাষি খায়রুল ইসলাম, মাসুদ রানা, ওহিদুল ইসলাম সহ অনেকে জানান, গভীর রাত হলেই দেশীয় অস্ত্র নিয়ে ঘেরে প্রবেশ করে জোরপূর্বক মাছ লুট করে। চোখের সামনে মাছ নিয়ে গেলেও তাদের হাতে থাকা অস্ত্রের মুখে কিছুই করতে পারে না। দিনের পর দিন এভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে বলেও জানান তিনি। মৎস্যঘেরে ডাকাতি ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta