দীপঙ্কর বিশ্বাস: সাতক্ষীরার দেবহাটার পারুলিয়া থেকে বদরতলা অভিমুখে কার্পেটিং'র রাস্তাটি ভাটায় বহনকৃত মাটির ট্রাকের মাটি পড়ে যেন মাটির রাস্তায় পরিনত হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তা জুড়ে কাদায় মানুষের জনদুর্ভোগ চরমে উঠছে।
অবৈধ ভাবে মাটি ট্রাকের মাধ্যমে ইটের ভাটায় বহনের কারণে রাস্তায় মাটি পড়তে পড়তে এমন রূপ নিয়েছে। বোঝার উপায় নেই রাস্তাটি পাকা না কাঁচা। বর্তমানে একটু বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে চলাচল কারা বিপদজনক হয়ে পড়েছে। তারপরও প্রয়োজনের তাগিদে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি পড়তে হচ্ছে এই এলাকার বসবাসকারী ও পথচারীদের।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, হালকা বৃষ্টি হওয়ার কারণে রাস্তার উপরে ট্রাক থেকে পড়ে যাওয়া মাটি গুলো নরম হয়ে রাস্তায় ব্যাপক হারে কাদা মাটি পিচ্ছিল হওয়ায় বিপাকে পড়েছে এ রাস্তায় চলাচল করা বাইসাইকেল, মোটরসাইকেল, মাইক্রোবাস, ভ্যানচালকসহ সাধারণ জনগণ। তারপরেও প্রয়োজনের তাগিদে অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে তারা।
স্থানীয়রা বলেন, একটু বৃষ্টিতেই রাস্তা দিয়ে আর চলাচল করা যাচ্ছে না। তারপরেও প্রয়োজনের তাগিদে রাস্তাদিয়ে চলাচল করতে গিয়ে বিপদে পড়তে হচ্ছে। বিলে থেকে মাটি খনন করে ইট ভাটায় দেওয়ার জন্য এই অবস্থা হচ্ছে।
এই রাস্তার এবং এলাকার জনগণের বেহাল দশার একমাত্র কারণ হলো অবৈধ ভাবে মাটি খনন। কিছু অসাধু মাটি ব্যবসায়ী নিজের স্বার্থ হাসিলে রাস্তার এই অবস্থা।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তীতে এমন ঘটনা না ঘটে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta