দীপঙ্কর বিশ্বাস: সাতক্ষীরার দেবহাটার সখিপুর জলাবদ্ধতা নিরসনে সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
সোমবার (২ মার্চ) সকাল ১১ টার দিকে সখিপুর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে এলাকা পরিদর্শন করেন।
গত ২৪ ফেব্রুয়ারি উপজেলা পানি কমিটির সভায় জলবদ্ধতা নিয়ে আলোচনা করা হলে উপজেলা নির্বাহী অফিসা মিলন সাহা সরজমিনে ফিল্ড ভিজিট করা সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক সখিপুর মোড়ের দক্ষিণ পাশের এলাকার সারা বছরের জলবদ্ধতা এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। একই সাথে ঐ এলাকার সমস্যা চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্য সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়ালের পরিচালক ডাক্তার নজরুল ইসলাম, উত্তরণে দেবহাটা উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার শফিকুল ইসলাম, উপজেলা পানি কমিটির সদস্য আব্দুল গফুর হাজী, আনসার আলী, ইউপি সদস্য রবিউল ইসলাম সহ গ্রামের ভুক্তভোগী মানুষ।
দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশ্বাস পাওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তির ফিরে এসেছে।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta