নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ সকাল ১০ টায় হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ মো:আবুল কালামের আহ্বানে কলেজের হল রুমে ছাত্রী অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের (২০২৭ সালের) উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশে বিগত টানা ৪ বারের উপজেলা পযার্য়ের শ্রেষ্ঠ অধ্যক্ষ আবুল কালামের সচেতনতা মূলক বক্তব্যে বলেন, পরীক্ষার্থীরা দিনের সিংহভাগ সময়ই তাদের বাড়িতে অবস্থান করে, তাই দৈনন্দিন লেখাপড়াসহ তাদের ভালোভাবে গড়ে তুলতে মা-বাবাদের সচেতন হতে হবে৷ অভিভাবকরা নিয়মিত কলেজে তাদের সন্তানদের খোজ খবর রাখলে পরীক্ষার্থীরা অবশ্যই ভালো মানুষ হিসেবে গড়ে উঠে এবং দেশের উন্নয়নে ভুমিকা রাখতে পারবে।
এসময় তিনি আরো বলেন, সরকারের নিদর্শনা মোতাবেগ আংশিক অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে পর্যায়ক্রমে বিভিন্ন ছত্রী- অভিভাবকদের নিয়ে আরো সমাবেশ অনুষ্ঠিত হবে। তাই বিভিন্ন পরীক্ষা সহ তাদের পড়াশোনার খোঁজ-খবর রাখতে অবশ্যই কলেজের সাথে যোগাযোগ রাখবেন। আপনাদের সচেতনতাই সন্তানের ভবিষ্যৎ।
অনুষ্ঠানে প্রভাষক হাফিজুল ইসলাম, ক্রিয়া শিক্ষক মিলনী বালা মন্ডল, অভিভাবক সাংবাদিক আব্দুর রব লিটু, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আলী রেজা বক্তব্য রাখেন এবং বিভিন্ন অভিভাবক উপস্থিত ছিলেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta