দীপঙ্কর বিশ্বাস: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সখিপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সখিপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ করা হয়।
সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি সদস্য মোখলেছুর রহমান, ইউপি সদস্য নূর মোহাম্মাদ, ইউপি সদস্য রবিউল ইসলাম, ইউপি সদস্য নাজিমউদ্দীন, ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য ডাঃ নজরুল ইসলাম, ইউপি সদস্য আবুল হোসেন, ইউপি সদস্য কালাম সরদার, ইউপি সদস্যা মোছাঃ সাজু পারভীন, ইউপি সদস্যা রেহেনা খাতুন, ইউপি সদস্যা জুলেখা খাতুন রাজনৈতিক নেতৃবৃন্দ।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta