প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৬, ১২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
বিএনপি নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়
আবু সাঈদ: সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শেখ আবু রাইহান, সাধারণ সম্পাদক মির্জা অর্ঘ্য, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজি আয়ুব আলী, সহ-সভাপতি সোহেল রানা, সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল বাশার, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম হেদায়েত কবির, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল কবির, সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক সিহাবুজ্জামান, সাবেক যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান রাব্বি এবং সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ইউনুস আলি ফাহাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, ছাত্ররাজনীতির ইতিবাচক ধারা বজায় রাখা এবং আগামীর আন্দোলন-সংগ্রামে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta