প্রেস বিজ্ঞপ্তি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা শ্রমিকদলের উদ্যোগে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় শহরের বাস টার্মিনাল শ্রমিক দলের কার্যালয় এ দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সহ-সভাপতি শেখ মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলী, যুগ্ম সাধারন সম্পাদক শেখ মামুনুর রশিদ, সদর উপজেলা শ্রমিকদলের সেক্রেটারী মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, পৌর শ্রমিকদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব মোঃ ইব্রাহিম গাজী, জেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান, জনতা ব্যাংক সিবিএ সভাপতি শেখ আব্দুল গনি, বাস টার্মিনাল শ্রমিকদলের সভাপতি আবু তালেব, রিক্সা ভ্যান শ্রমিক দলের সভাপতি শেখ আবুল কাশেম, ফার্নিচার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সহ জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক আনিসুর রহমান আজাদী।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta