• আজ- শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলি কলারোয়ায় ট্রলি চাপায় পিষ্ট হয়ে ৮ম শ্রেণির স্কুলছাত্র নিহত সাতক্ষীরার ঝাউডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকিতে অভিযান ‘মব ভায়োলেন্স’ বন্ধ করতে পারবে নতুন সরকার? ‘আমি কারও হাতের পুতুল নই’— এশিয়া কাপে যাওয়ার আগে বললেন বাটলার ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলের তারকা ফুটবলার জুলাই সনদ ও গণভোট: নির্বাচনের পর নতুন রাজনৈতিক মেরুকরণের মুখে বাংলাদেশ ট্রাম্পের আলটিমেটামের কড়া জবাব দিল ইরান ইরানে হামলা মানেই ‘আগুন নিয়ে খেলা’, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার নিত্যপণ্যের মুল্য তদারকিতে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান

‘আমি কারও হাতের পুতুল নই’— এশিয়া কাপে যাওয়ার আগে বললেন বাটলার

রিপোর্টার: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে খেলতে অস্ট্রেলিয়ায় গেল জাতীয় নারী ফুটবল দল। ভালো খেলার প্রত্যয় নিয়ে গেছেন কোচ পিটার বাটলার। প্রস্তুতির ঘাটতি থাকায় অসন্তষ্ট ব্রিটিশ কোচ। মালয়েশিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি। ফিলিপাইনের বিপক্ষে হয়নি খেলা। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে থাইল্যান্ডে একটি ম্যাচ খেলার কথা থাকলেও তা-ও বাতিল হয়েছে। এ নিয়ে বিরক্ত কোচ বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি কারও হাতের পুতুল নই। আমাদের প্রস্তুতি নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে। বাস্তবতা হলো, প্রস্তুতি আদর্শমানের হয়নি। আমাদের পরিকল্পনা ছিল, সেটি কার্যকর করা যায়নি।’

সূচি জটিলতার কারণে থাইল্যান্ড ও ফিলিপাইনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বাতিল হয়েছে বলে জানান বাটলার। ফুটবল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে পিটার বলেন, ‘কখনো কখনো জয় দিয়ে সমস্যা আড়াল করা হয়। ফুটবল মানে শুধু প্রথম ১০ মিনিটে দুই গোল করা নয়। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।’ বাটলার জানান, তিনি লাইবেরিয়া, বতসোয়ানা, ইংল্যান্ড ও মালয়েশিয়ার মতো দল পরিচালনা করেছেন। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘সব দোষ বাটলারের, একথা বলা বন্ধ করা উচিত। আমি সততার সঙ্গে কাজ করি।’ এশিয়ান কাপে বাংলাদেশ গ্রুপপর্বে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী দলের মুখোমুখি হবে।

দলে রয়েছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা সিদ্দিকী। সংবাদ সম্মেলনে তাকে নিয়ে বাটলার বলেন, ‘শুধু স্থানীয় বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে দল গড়ার প্রথা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি নিশ্চিত যে, অস্ট্রেলিয়ায় অনেক বাংলাদেশি খেলোয়াড় রয়েছে। এমনকি, অ্যাস্টন ভিলায় একজন মেয়ে খেলছে বলে আমি জানি। এমন একজনকে প্রয়োজন, যারা সাহসের সঙ্গে এগিয়ে আসবে এবং দৃষ্টান্ত স্থাপন করবে। আনিকা সেই কাজটিই করেছে।’ এদিকে বাফুফের এক ভিডিওবার্তায় আনিকা বলেন, ‘ছোটবেলা থেকে আমার লক্ষ্য ছিল, যেভাবেই হোক বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। এখানে এসে আমার ভালো লাগছে।’ এশিয়ান কাপের বি-গ্রুপে বাংলাদেশের সঙ্গী এশিয়ার তিন পরাশক্তি-চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে লড়বেন মনিকা-মারিয়া মান্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ