নিজস্ব প্রতিনিধি: ‘সাহিত্য ঘোচাবে বৈষম্য’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে মৌচাক সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, সংবর্ধনা ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের তুফান কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মো. আব্দুর রব ওয়ার্ছী।
সাধারণ সম্পাদক আবদুল ওহাব আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর ও বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক পরিদর্শক (কলেজ শাখা) প্রফেসর আবু নসর।
বক্তব্য দেন পল্টু বাশার, তৃপ্তি মোহন মল্লিক, ম. জামান, মন্ময় মনির, অধ্যক্ষ ইমদাদুল হক, শফিকুল ইসলাম, বেদুঈন মোস্তফা, শেখ ছিদ্দিকুর রহমান, শিরিন সাদী ও ছন্দা ম-ল প্রমুখ।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও উপভাষা গবেষক অধ্যাপক এস. এম. হারুন-উর-রশীদ এবং জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান।
এবারের আয়োজনের অংশ হিসেবে সাহিত্য, গবেষণা, শিশু সাহিত্য এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিন গুণীজনকে সংবর্ধনা জানানো হয়। তাঁরা হলেন— ড. সবুজ শামীম আহসান (সাহিত্য ও গবেষণা), আবুল হোসেন আজাদ (শিশু সাহিত্য) ও তৈয়েব হাসান সামসুজ্জামান বাবু (আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্ব)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মছরুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ময়না, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ, সহসাহিত্য সম্পাদক মো. রফিকুল বারী, সহসমাজকল্যাণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানা জামান, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা গুলশানারা, কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান মুন্না, এম. আলমগীর আলম ও মো. শফিউল আলম
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta