নিজস্ব প্রতিনি: সাতক্ষীরা শহরের পারকুখরালী গাংনীপাড়া যুব কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সাতক্ষীরা পৌরসভার ৫ নং ওয়ার্ডে পার কুখরালী জামে মসজিদ প্রাঙ্গনে মসজিদের উপদেষ্টা আলহাজ্ব গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অফ কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, প্রধান বক্তা আজিজুল ইসলাম জিহাদী।
ইফতার মাহফিল অনুষ্ঠানে পারকুখরালী গাংনীপাড়া যুব কমিটির আয়োজনে প্রায় ৩ হাজার রোজাদার মানুষের ইফতারের ব্যবস্থা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান, যুব কমিটির সভাপতি মোঃ শফিকুজ্জামান, ইব্রাহিম খলিল, আবু রায়হান,পার কুখরালী জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ রেজাউল করিম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা রুস্তম আলী তাওহীদি।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta