• আজ- শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলি কলারোয়ায় ট্রলি চাপায় পিষ্ট হয়ে ৮ম শ্রেণির স্কুলছাত্র নিহত সাতক্ষীরার ঝাউডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকিতে অভিযান ‘মব ভায়োলেন্স’ বন্ধ করতে পারবে নতুন সরকার? ‘আমি কারও হাতের পুতুল নই’— এশিয়া কাপে যাওয়ার আগে বললেন বাটলার ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলের তারকা ফুটবলার জুলাই সনদ ও গণভোট: নির্বাচনের পর নতুন রাজনৈতিক মেরুকরণের মুখে বাংলাদেশ ট্রাম্পের আলটিমেটামের কড়া জবাব দিল ইরান ইরানে হামলা মানেই ‘আগুন নিয়ে খেলা’, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার নিত্যপণ্যের মুল্য তদারকিতে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান

শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

রিপোর্টার: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আগামী শনিবারের (২১ ফেব্রুয়ারি) মধ্যে হামলা চালানো নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের মধ্যে আলোচনা হয়।

এ সময় নিরাপত্তা কর্মকর্তারা জানান, এ সপ্তাহ শেষ হওয়ার আগেই (রোববারের মধ্যে) তারা ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত আছেন।

সংবাদমাধ্যম সিবিএসকে পরিচয় গোপন রাখার শর্তে এ তথ্য জানিয়েছেন এক কর্মকর্তা। তবে ট্রাম্প এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেননি বলে দাবি করেছেন তিনি।

এ ছাড়া এই আলোচনার বিষয়কে ‘পরিবর্তনশীল ও চলমান’ হিসেবে অভিহিত করেছেন তিনি। কারণ প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এখন বিশ্লেষণ করছে যদি হামলা চালানো হয় তাহলে ইরান এর প্রতিক্রিয়ায় কী ব্যবস্থা নেবে। এই হামলা মধ্যপ্রাচ্যে কী পরণতি বয়ে আনবে সেটি নিয়েও তারা চিন্তিত।

একাধিক সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে অস্থায়ীভিত্তিতে কিছু সেনাকে ইউরোপ অথবা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিচ্ছে মার্কিন সরকার। যদি হামলার সিদ্ধান্তে এগিয়ে নেওয়া হয় এবং হামলা চালানো হয় তাহলে নিজ সেনাদের রক্ষার জন্য মূলত তাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

সাধারণ কোথাও হামলা চালানোর আগে নিজেদের সেনা সরায় যুক্তরাষ্ট্র। তবে মধ্যপ্রাচ্যে থেকে সেনা সরানোর মানেই যে ইরান এখনোই হামলা চালানো হবে, এমন কিছু নির্দেশ করে না বলে জানিয়েছেন অপর এক সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ