নিজস্ব প্রতিনিধি: জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় মাসব্যাপী স্কুল, কলেজ ও মাদ্রাসায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা প্রচারণা চালানো হচ্ছে। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে বুধবার সকালে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে সড়ক দুর্ঘটনারোধে গণসচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা ও সড়ক নিরাপত্তামূলক প্রচারনা অনুষ্ঠিত হয়।
প্রচারণার সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার উসমান সরওয়ার আলম, মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক ও উচ্চমান সহকারী মোঃ নাছির উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা উপস্থিত ছাত্রীদের সড়ক দুর্ঘটনার রোধকল্পে পথে চলাচলের উপর ও ট্রাফিক সাইনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রচারণা সভা শেষে উপস্থিত ছাত্রীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন প্রকার ট্রাফিক সাইন এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta