দীপঙ্কর বিশ্বাস: দেবহাটা সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের মা ছফুরা খাতুনের ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) বেলা সাড়ে ১১টার দিকে দেবহাটা উপজেলার সখিপুর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ৬ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মায়ের মৃত্যুতে চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আজ বৃহস্পতিবার সাড়ে ১১ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মায়ের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। বৃহস্পতিবার বাদ ঈশা পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তিনি জানান।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta