প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ১২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
সরকার গঠনের সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো- আশাশুনিতে দাড়িপাল্লার প্রার্থী রবিউল বাশার
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইনের পক্ষে আমরা সর্থন দেব, এর জন্য জান-মাল দেওয়ার জন্য তৈরী থাকবো। সৎ লোকের শাসন ছাড়া আল্লাহর আইন চালু হতে পারে না এবং সমাজ দুর্নীতি মুক্ত হতে পারে না।
আমরা দেখেছি ইতিপূর্বের শাসনগুলো ছিল দুর্নীতিপূর্ণ।
আল্লাহ আমাদেরকে যদি, জামায়াতে ইসলামীকে যদি এদেশের জনগণ সরকার গঠনের পর্যায়ে নিয়ে যায়, তাহলে আমরা দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো। চাঁদাবাজি, ঘুষ, দখলবাজি বন্ধ করার চেষ্টা করবো। আসুন আমরা দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ে তোলার চেষ্টা করি।
প্রধান অতিথি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সবার অধিকার ধর্মীয়ভাবে, স্বাধীনভাবে পালন করবে। আমরা দেশকে গড়ার কাজে উন্নয়নের কাজে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করবো।
রবিউল বাশার বলেন, আপনারা আওয়ামীলীগ, বিএনপি জাতীয় পার্টির শাসন দেখেছেন একবার জামায়াতকে দেখুন। তিনি দাঁড়িপাল্লা প্রতিকে ও হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বুধবার (০৪ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় প্রতাপনগর ইউনাইটেড হাইস্কুল মাঠে ইউনিয়ন জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আল-আমীন ও মাওঃ কামরুল ইসলামের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সোবহান মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা, সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, সমাজ কল্যান সম্পাদক প্রতাপনগর চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী, জেলা ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক মোঃ আনিছুর রহমান, শহর ছাত্র শিবির সেক্রেটারী মেহেদী হাসান, সাবেক শিবির নেতা মাগফুর রহমান, মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন, সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্র শিবির সভাপতি রফিকুল ইসলাম, গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক ও সনাতন ধর্মের প্রতিনিধি দীপ্র কুমার মন্ডল, শহীদ আনাছ বিল্লাহর পিতা আরেজ আলী প্রমুখ।
সম্পাদক : রেহেনা মেহেদী
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta